সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে জিবীকা নির্বাহে বাড়ী থেকে বের না হওয়ার জন্য গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বুধবার উপজেলার বিভিন্ন শাখা অফিসের দুই শতাধিক সংগ্রামী সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপস্থিত প্রতি সদস্যদের মাঝে ৩০ কেজি চাউল, ৪ কেজি ডাউল, ২ কেজি তেল, ৮ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ কেজি লবন, ২টি গায়ে মাখা সাবান, ২টি কাপড় কাঁচা সাবান এবং নগদ ৬০০ টাকা সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ, ভাটারা, সাতপোয়া, পোগলদিঘা শাখা, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা শাখা, মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা, আদারভিটা, জোড়খালী শাখা, মেলান্দহ উপজেলার ঝাউগড়া শাখা, কাজীপুর উপজেলার মুনসুরনগর শাখায় সদস্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় গ্রামীণ ব্যাংক জামালপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, সরিষাবাড়ীর এরিয়া ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক, কামরাবাদ শাখার ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার মোঃ নায়েব আলী, ভাটারা শাখার ম্যানেজার মোহাম্মদ মামুন-অর-রশিদ, সেকেন্ড অফিসার মোঃ আঃ হান্নান।
গ্রামীণ ব্যাংক জামালপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের জন্য এ কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

