সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মোঃ মুরাদ হাসান এর নির্দেশনায় উপজেলা পরিষদের অর্থায়নে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বুধবার (২২এপ্রিল) করোনা ভাইরাস নমুনা সংগ্রহের জন্য ‘বুথ’ এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াত আলম মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজি মোহাম্মদ রফিকুল হক, আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ দেবাশীষ রাজবংশী, ডাঃ সাহেদুর রহমান, ডাঃ সাইফুর রহমান সোহান, ডাঃ আরিফুল ইসলাম, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ মুনতাছির রহমান, ডাঃ নাঈমা নাজরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বলেন, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর নির্দেশনায় করোন ভাইরাস মোকাবেলায় সকলের সহযোগীতায় কাজ করছি। এর পাশাপাশি সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে জনসাধারণের নিকট থেকে বেশী করে স্যাম্পল কালেকশন ও ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে করোনা ভাইরাস নমুনা সংগ্রহে এ বুথ এর উদ্বোধন করা হলো।

