বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

Date:

মাসুদ উল হাসান ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলতি অর্থ বছরেই ৫০ শয্যার এই হাসপাতাল ১০১ শয্যা করা হবে। শনিবার দুপুরে বকশীগঞ্জ হাসপাতালে অপারেশন থিয়েটার চালু ও ৬ কিলোওয়াট সোলারপ্যানেল উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

তিনি আরো বলেন, অবকাঠামো উন্নয়ন, সকল ধরনের অপারেশন, চিকিৎসক উপস্থিতি নিশ্চিকরণ এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে প্রান্তিক জনগোষ্ঠী এই হাসপাতালেই উন্নত চিকিৎসা পায়, দূরে কোথাও যেতে না হয়। এছাড়া বকশীগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথাও জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, ওসি মকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহম্মেদ সুজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও কলকিহারা ৭০০ মিটার সড়কের উদ্বোধন, উপজেলা অডিটরিয়ামে কর্মকর্তা কর্মচারী ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময়, লাইচাপড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন, ছাগল, আনসার ভিডিপি সদস্যদের মধ্যে টর্চ লাইট, ছাতা, সার, বীজ বিতরণ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান