একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার ওসি (দক্ষিণ) এর নির্দেশনায় ডিবি পুলিশের সফল অভিযানে ১০ জুলাই রাত ৭টা ২৫ মিনিটে জেলার মুক্তাগাছা থানাধীন চক লাঙ্গুলিয়া এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম মোড়ল (৩৫) কে গ্রেফতার করেন। ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য অনুমান ৭৫ হাজার টাকা।
অপর একটি সফল অভিযানে ১০ জুলাই রাত ৮ ঘটিকায় জেলার কোতোয়ালী মডেল থানাধীন সুতিয়াখালী বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল (২৬) ও মোঃ রফিকুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেন। ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য অনুমান ২৫ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
ডিবি পুলিশের এই সফল মাদক উদ্ধার অভিযানে জনমনে সস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

