গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি বলেছেন, দেশে গণমাধ্যমকে অবাধ, স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে।
তথ্য প্রতিমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই প্রক্রিয়ায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গণমাধ্যম সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরেছিল বলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ অবদান জাতি কখনো ভুলবে না। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।

সাংবাদিকদের পেশাগত সমস্যার বিষয়েও তিনি গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকদের ন্যায্য দাবি ও সমস্যার সমাধান ছাড়া গণমাধ্যমের বিকাশ সম্ভব নয়। কল্যাণ ট্রাস্টের তহবিল বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে সহায়তার পরিমাণ বর্তমানে খুবই কম, যা বৃদ্ধি করা জরুরি। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ভাতা কাঠামো প্রণয়নের ওপরও তিনি জোর দেন, যাতে প্রকৃত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমবান্ধব এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সরকার ভুল করলে গণমাধ্যম তা গঠনমূলকভাবে তুলে ধরবে, তবে অপপ্রচার বা মিথ্যা তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং স্থানীয় প্রেসক্লাবগুলোর উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সভাপতি এম. আইয়ুব আলী-এর সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান