স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার র্ফোসসহ ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১০ জানুয়ারি/২০২১ । ফুলবাড়ীয়া থানাধীন আছিম উত্তর বাজার থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মেহেদী হাসান (২০), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ ময়না খাতুন, সাং-পলাশতলী বয়ারমারা, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

