একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, ১৩ জানুয়ারি এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্স ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়া থানাধীন কান্দানিয়া পাড়া থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মৃত জবান আলী এর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩৯)-কে গ্রেফতার করে।

