সুমন ভৌমিকঃ ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাক হানাদার বাহিনী বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে ৩২ নম্বর ধানমন্ডি বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে যুদ্ধবিধ্বস্ত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধের বিজয় পূর্ণতা পায়।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে বেলা ৩টায় শিববাড়িস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুর নাহার পারভিন এবং সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক ড. সেলিনা রশিদ। উক্ত আলোচলায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে নেতৃবৃন্দরা র্যালি বের করেন।
অন্যদিকে, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার ময়মনসিংহ সদর উপজেলা ও ভালুকা উপজেলার পর ১০ ডিসেম্বর বিকাল ৫টায় নিজ বাসভবনে দ্বিতীয় বার মুক্তাগাছা উপজেলার মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের শীত বস্ত্র বিতরণ করেন।

