চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নির্দেশে পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করেছে।
জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ০৬/০৪/১৯ তারিখে এস.আই. মোঃ নাজিম উদ্দিন, এ.এস.আই মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে কোতোয়ালী থানা এলাকায় এক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা সহ ১ জনকে আটক করা হয়।
ডিবি’র বরাত দিয়ে জানা যায় যে, বিশেষ অভিযান পরিচালনাকালে কোতোয়ালী থানাধীন সেহড়া পূরবী সিনেমা হলের সামনে হইতে রাত ০০.৪৫ ঘটিকার সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ খোকন মিয়া কে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ খোকন মিয়া চরপাড়া প্রাইমারী স্কুলের পিছনে বউবাজার নিবাসী মোঃ কাজীম উদ্দিন এর ছেলে।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

