ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও প্রতারক সহ গ্রেফতার-৩

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী ও ১ প্রতারককে গ্রেফতার করে ডিবি পুলিশ।

১৩ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এসআই মলয় চক্রবর্তী (পিপিএম) অফিসার ফোর্স নান্দাইল থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে নান্দাইল থানাধীন নবিয়াবাদ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত-ছমির হোসেন এর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সোহরাব (৪৫)-কে গ্রেফতার করে।

একইদিনে রাত ১০ টা ৪৫ মিনিটে অপর অভিযানে এসআই মোঃ আব্দুল জলিল অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কোতোয়ালী থানাধীন চরপাড়া থেকে মো: আ: হাই তালুকদার এর পুত্র মাদক ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন ওরফে ডালিম (২৩)-কে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

এছাড়া একইদিনে অন্য অভিযানে পুলিশ পরিচয়দানকারী এক প্রতারককে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ গ্রেফতারকরে। জানা যায়, গত ১০ আগষ্ট অনুমান সকাল ৯ টায় কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মহাসড়কের উপর নেত্রকোণা থেকে আসা একটি গরু বহন ট্রাক থামিয়ে অভিনব কায়দায় পুলিশ পরিচয় দিয়ে গরুর ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা ভয়ভীতি প্রদর্শন করে সুকৌশলে হাতিয়ে নেয় একটি চক্র। এরমধ্যে অপর দুই ব্যবসায়ী ট্রাকের নিকট আসলে পুলিশ পরিচয়দানকারী প্রতারক একজন ব্যবসায়ীকে তার মটর সাইকেলে করে ময়মনসিংহ শহরে নিয়ে আসে এবং গরু বোঝাই ট্রাকটি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নিয়ে আসতে বলে। এক পর্যায়ে শহরে মহারাজা রোডে এসে পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি পালিয়ে যায়। বিষয়টি ময়মনসিংহ পুলিশ সুপার এর দৃষ্টি-গোচর হলে, পুলিশ সুপার এর নির্দেশে কোতোয়ালী থানায় মামলা রুজু হয় এবং মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে ন্যাস্ত করেন।

পুলিশ সুপারের নির্দেশ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ মাঠে নেমে পড়ে। মহাসড়কের ভিডিও ফুটেজ দেখে ঘটনার দিন অপরাধীর মটরসাইকেলের পিছিনে বসা গরুর ব্যবসায়ীকে ডিবি পুলিশ সনাক্ত করে এবং নিশ্চিত হয় এই মটরসাইকেল চালাকই মূল অপরাধী। যার পরনে ছিল থ্রি কোয়াটার প্যান্টে ও টি-শার্ট। এরই সূত্র ধরে সন্ধ্যা ৮ টা ৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়নার মোড় থেকে হাবিবুর রহমান এর পুত্র প্রতারক মোঃ শফিকুল ইসলাম @ শফিক(৩৮)-কে গ্রেফতার করে। তার সঙ্গে থাকা মোবাইল সেট, টাকা এবং ঘটনার দিন অপরাধকাজে ব্যবহৃত মটরসাইকেলসহ থ্রি-কোয়াটার প্যান্ট, টি-শার্ট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান