মোঃ রবিউল ইসলাম,সরিষাবাড়ী,জামালপুর প্রতিনিধিঃ সাম্প্রতিক হয়ে যাওয়া বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন বন্যায় ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীর অনেক সাধারণ মানুষ। দিন এনে দিন খাওয়া এমন অনেক মানুষই বন্যায় কর্মহীন জীবন যাপন করায় আরও অসহায় হয়ে পড়েছে। বন্যা চলে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি এখনও অনেক পরিবার। আর বরাবরের মত এবারও এমন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এম.পি।
তার নির্দেশে গতকাল বৃহস্পতিবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷
তথ্যমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা শাখাওয়াত আলম মুকুল ক্ষতিগ্রস্তদের মাঝে চাল,ডাল,লবণ, চিড়া, চিনি,সয়াবিন তেল ও লুডুলস বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন রতন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মীরা।

