এলপি গ্যাস সিলিন্ডার মজুদঃ নিয়ম মানা হয়না বেশিরভাগ ক্ষেত্রে

Date:

একাত্তর বাংলাঃ এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিরাপত্তার প্রয়োজনীয় নিয়ম। বেশিরভাগ গোডাউনেই বাতাস চলাচল ও আগুন নেভানোর ব্যবস্থা নেই।

ফায়ার সার্ভিস বলছে, ঝুঁকিপূর্ণ সংরক্ষণের কারণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিস্ফোরক পরিদপ্তর জানায়, লোকবল সংকটের কারণে নিয়মিত তদারকি করতে পারছে না সংস্থাটি।

স্থানীয় প্রশাসনের সহায়তায় অনিরাপদ মজুদদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানোর আশ্বাস তাদের।

এলপিজি সিলিন্ডারগুলো সংরক্ষণের জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকা জরুরি। বৈদ্যুতিক সুইচ ও অন্যান্য উপকরণও থাকবে গোডাউনের বাইরের অংশে। স্থানটিও হতে হবে আগুনের ব্যবহার আছে এমন জায়গা থেকে দূরে। এমন শর্তে অনুমোদনের ছড়াছড়ি থাকলেও তদারকি না থাকায় শর্ত পালনের শিথিলতার সুযোগ নেন ব্যবসায়ীরা।

নিজস্ব নিরাপত্তা নেই বললেই চলে অনেক প্রতিষ্ঠানে, যা আশপাশের জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিয়ম মেনে সংরক্ষণ না করায় যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি. জে. (অব) আলী আহম্মেদ খান বলেন, একটা কিংবা দুইটা লেয়ার পর্যন্ত রাখা যায়। চার-পাঁচটা লেয়ার রাখা যায় না। এতে রেগুলেটরের উপর চাপ পড়ে। এরকম করলে সিলিন্ডার লিক হয়ে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে।  একটা দুর্ঘটনা ঘটলে তখন বড় ধরনের অগ্নিকাণ্ড হতে পারে।

মূলত ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন নিয়েই ডিলার পর্যায়ে সিলিন্ডার মজুদ করা হয়। সারাদেশে ১৭টি কোম্পানির ২ কোটিরও বেশি সিলিন্ডার ব্যবহার হচ্ছে।

এ ব্যবসায়ের জন্য ৬ হাজার প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও অবৈধভাবে গড়ে উঠেছে আরও অনেক মজুদকারী প্রতিষ্ঠান।

বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক এম. সামসুল আলম বলেন, এ সংক্রান্ত আইনের অধীনে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট লাইসেন্স চেক করতে পারেন এবং মামলা দায়ের করতে পারেন। এ ব্যবসায় যারা অনিয়ম করছেন তাদের বিরুদ্ধে আমরা শীঘ্রই ব্যবস্থা নেব।

১০টির বেশি গ্যাস সিলিন্ডার মজুদ করলে সনদ নেয়ার বিধান রয়েছে। গ্রাহকের কাছে সহজে পৌঁছাতে এক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হয়। ডিলার পর্যায়ে মজুদকালীন নিরাপত্তা আরও জোরদারের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করে বিস্ফোরক পরিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩