একাত্তর বাংলাঃ হবিগঞ্জে নদী থেকে বালু তোলার সময় মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সকালে ওই এলাকায় খোয়াই নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালি উত্তোলন করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে পাশ থেকে মাটির একটি বড় অংশ ধসে তাদের ওপর পড়ে।
এ সময় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনি মিয়া নামের এক শ্রমিককে মৃত ঘোষণা করেন।

