একাত্তর বাংলাঃ নির্বাচন নিয়ে গণশুনানির আগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অপকর্মের গণশুনানি করা উচিত বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘গণশুনানিতে বিএনপির সকল প্রার্থী উপস্থিত ছিল। সেখানে কোন জনগণ ছিল না।
এ গণশুনানির আগে খালেদা ও তারেকের যে অপকর্ম আছে, সেই অপকর্মের গণশুনানি আগে করতে হবে। তারা নির্বাচনের নামে নমিনেশন বাণিজ্য করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আবার অগ্নিদগ্ধ মানুষকে দেখতে যান, আপনাদের লজ্জা করে না।’

