রবিউল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হতদরিদ্র অসহায়দের বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি।
জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার (২ এপ্রিল) পৌরসভার বিভিন্ন গ্রামের ভ্যান চালক, চা দোকনদার, হিজড়া ও কর্মহীনদের মাঝে চাউল ১০ কেজি, ডাউল ১কেজি, ১ লিটার সোয়াবিন ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ লতিফ, সহ-সভাপতি মনির উদ্দিন, যুগ্ম-সম্পাদক বাবু রমেশ চন্দ্র সূত্রধর, জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান, তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুল, কাউন্সিলর আফসার উদ্দিন, আব্দুল মালেক, লিপন মন্ডল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

