রবিউল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতভাগ ফসল উত্তোলনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কৃষি বিভাগের উদ্যোগে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ইরি-বোরো ধান কাটার উদ্ভোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা: মোঃ মুরাদ হাসান, এমপি।
শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর গ্রামে ফসলের মাঠে উপস্থিত হন তথ্য প্রতিমন্ত্রী। তিনি ঘন্টায় ৩বিঘা জমির ধান কাটা মেশিন হারভেস্টার কুবটা প্রো-৪৮৮ এর শুভ উদ্ভোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদিন তারা প্রমুখ।
এসময় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা: মোঃ মুরাদ হাসান, এমপি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ করেছেন। সরকারিভাবে আবার কৃষকদের কাছ থেকে অধিকমূল্যে ধান ক্রয়ের নির্দেশনা বাস্তবায়ন করছেন। তিনি আরো বলেন, এবারের করোনাভাইরাস মোকাবেলার জন্য কৃষকদের কথা চিন্তা করে সরকার ভূর্তকি দিয়ে ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌঁছে দিয়েছেন। সরকার ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌঁছে দিয়ে প্রমাণ করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের কথা ভাবেন।

