মোঃ রবিউল ইসলাম,সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরিষাবাড়ি আর ডি এম পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল (১১ ই আগস্ট) চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে। সরিষাবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় সরিষাবাড়ীর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী আর ডি এম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রজব আলী,সরিষাবাড়ি টাউন বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ,কামরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, দর্পণ থিয়েটারের সভাপতি আঃ হক তরফদার,অ্যাকটিভ কম্পিউটার সেন্টারের স্বত্বাধিকারী সাংবাদিক বাদশা ভূইয়া,দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর সরিষাবাড়ী প্রতিনিধি রবিউল ইসলাম সহ আরও অনেক ব্যক্তিবর্গ।

