মোঃ রবিউল ইসলাম,সরিষাবাড়ী,জামালপুর প্রতিনিধিঃ আমার মতে,মনের দিক থেকে কে কত বড় তা কোন কিছু পাওয়ার মধ্য দিয়ে বোঝা যায় না, বোঝা যায় মানবকল্যাণে কে কতটুকু আত্মত্যাগ করতে পারলো তার বিচারে। আর সরিষাবাড়ীতে বারবার এ কথার বাস্তব প্রমাণ রেখে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এম মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল।
সাম্প্রতিক হয়ে যাওয়া ইতিহাসের দীর্ঘস্থায়ী বন্যায় সরিষাবাড়ীর বিভিন্ন এলাকায় ফসলি জমি, ঘরবাড়ি,ব্রিজ ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে সরিষাবাড়ীর শিমলা বাজার বড় মসজিদ হতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম বা গণময়দান পর্যন্ত রাস্তাটিও একটি। প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ,যানবাহন চলাচল করা গুরুত্বপূর্ণ এ রাস্তাটি বন্যার প্রবল স্রোতে পথচারীদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর যখনই ভুক্তভোগী পথচারী ও এলাকার সচেতন মহল প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও অনলাইন নিউজ পোর্টালে সংস্কারের দাবি জানিয়ে আসছেন ঠিক তখনই সকলের কষ্ট লাগবে এগিয়ে আসলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান এম মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল। তিনি নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেয়ার কথা জানান। তার ব্যক্তিগত ফেইসবুক আইডি হতে এ খবর পাওয়ার পর জনমনে ফিরে আসে সস্থি। অতি তাড়াতাড়ি সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি তার কর্মীবাহিনীও নিযুক্ত করেছেন।
মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এম.পি তার এক বক্তব্যে সরকারের পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান করেন। আর ইচ্ছা থাকলে মানুষের কল্যাণে অনেক কিছুই করা যায় এ কথার বাস্তব প্রমাণ তিনি দেখাচ্ছেন। তার এ মহৎ কাজের জন্য অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ।
নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করবেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সোহেল
Date:

