শেরপুরে নকলা উপজেলায় স্বাভাবিক মৃত্যু এখন হত্যা মামলা!

Date:

রোকসানা আক্তারঃ শেরপুর জেলার নকলা উপজেলার চিথলিয়া আনন্দপুর বাজারের বাসিন্দা মফিজ উদ্দিন (৬০) দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় গত ২৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। উনার মৃত্যুর সংবাদ স্থানীয় মসজিদে মাইকিং করা হয় এবং এলাকার লোকজন জানাজায় অংশগ্রহণ করে লাশ দাফন করে বলে এলাকাবাসী জানায়।

আশ্চর্যজনক ঘটনা হলো, মৃত্যুর সাত দিন পার করে ৭ মার্চ মফিজ উদ্দিন এর স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে শেরপুর জেলায় নকলা আমলী আদালতে নুর আলমসহ ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন মারা যাওয়ার তিন মাস আগে ২৫-১১-২৩ ইং তারিখে আপন ভাতিজা নুর আলম গংদ্বয়ের সাথে জমি নিয়ে বিরোধ হয়। বিরোধের জের ধরে মফিজ উদ্দিন এর পুত্র সোহেল গংদ্বয়ের সাথে মারামারি হয়। এই মারামারির বিষয় নিয়ে নকলা আমলী আদালতে ২৯-০১- ২৪ তারিখে একটি সিআর ফৌজদারী মামলা দায়ের করেন নুর আলম সোহেল গংদ্বয়ের বিরুদ্ধে। কোট মামলাটি আমলে নিয়ে নকলা থানা পুলিশকে তদন্তভার অর্পণ করেন।

নকলা থানা পুলিশ তদন্ত শেষ করে ২৪-০২-২৪ ইং তারিখে আসামিদের বিরুদ্ধে পেনাল কোড-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারার অপরাধে কোটে চার্জসিট দাখিল করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চার্জশিট আসামিদের বিপক্ষে আসায় তারা ক্ষিপ্ত হয়ে বাদী নুর আলম গংদ্বয়ের বিরুদ্ধে আসামী সোহেল গংদ্বয়ের পিতার স্বাভাবিক মৃত্যুকে কাজে লাগিয়ে মাকে দিয়ে হত্যা মামলা দায়ের করায়।

এলাকাবাসী জানায়, মফিজ উদ্দিন দীর্ঘদিন যাবত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এবং তার শরীরের লিভারে পানি জমে ছিল। অসুস্থ অবস্থায় মফিজ উদ্দিন মৃত্যুবরণ করেন। ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় জনগণের দাবি মিথ্যে মামলাটি অন্যদিকে ধাবিত না হয়ে-সুষ্ঠু এবং সঠিক তদন্ত যেন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান