একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় র্যাব-১৪ এর অভিযানে ৩০ বোতল বিদেশী মদ ও ১০০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১৪ জানায়, ১৯ মার্চ বিকাল ৪ ঘটিকার ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন (বিপিএম) এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ খালেদ হৃদয় (২৪), মোঃ ইসমাইল হোসেন (২৭), মো: মোকশেদ আলী (৩২) কে গ্রেফতার করেন।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৩০ বোতল বিদেশী মদ (যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা) এবং ১০০ বোতল ফেন্সিডিল (যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা) উদ্ধার হয়। এসময় ৩টি মোবাইল ফোন ও মাদককারবারী কাজে ব্যবহৃত বাংলাদেশী মুদ্রা ৮৬৬০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

