একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন এর নির্দেশে কোতোয়ালী পুলিশ আইন-শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সেই আলোকে গত ২৪ ঘন্টায় এসআই পলাশ কুমার রায় র্যাব-১৪ এর সহায়তায় মাদক মামলার আসামী মোঃ মোকশেদ আলী (৩২) কে একটি স্কুল ব্যাগের ভিতর থেকে ১০০ ফেন্সিডিলসহ গ্রেফতার করেন, এসআই মনিতোষ মজুমদার সঙ্গীয়ফোর্স এর নেতৃত্বে অত্র থানাধীন অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ অলি মিয়া (২২), মোঃ জহিরুল ইসলাম (২৫) কে ১টি নীল জিপারের ভিতর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন, এসআই মতিউর রহমান সঙ্গীয়ফোর্স অত্র থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ পারভেজ (২২) কে গ্রেফতার করেন, এএসআই নূরে আলম সঙ্গীয়ফোর্স এর নেতৃত্বে অত্র থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ মিলন (২৩), তাইজুল ইসলাম (৪০), সাইদুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেন, এসআই টিটু সরকার সঙ্গীয়ফোর্স এর নেতৃত্বে অত্র থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উজান ঘাগড়া এলাকা থেকে অপহরন মামলার আসামী মোঃ হাসিবুল হাসিব জিসান (১৯) কে গ্রেফতার করেন, এসআই টিটু সরকার সঙ্গীয়ফোর্স এর নেতৃত্বে অত্র থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী মোঃ শাকিল আলী (২১) কে গ্রেফতার করেন, এসআই আলী আকরব র্যাব-১৪ এর সহায়তায় অত্র থানাধীন এলাকা থেকে মাদক মামলার আসামী মোঃ রাশিদুল আলম ওরফে রাসেল (৪৫) কে একটি খাকী রংয়ের কাগজের কার্টুনের ভিতর থেকে ১৫০ পিস ইনজেকশনসহ গ্রেফতার করেন, এসআই আশরাফুল আলম র্যাব-১৪ এর সহায়তায় অত্র থানাধীন এলাক থেকে মাদক মামলার আসামী মোঃ খালেদ ওরফে হৃদয় (২৪), মোঃ ইসমাইল হোসেন (২৭) কে একটি কাপড়ের ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ১৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেন।
এছাড়া অত্র থানাধীন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসআই আনোয়ার হোসেন ১টি জিআর ও মনিতোষ মজুমদার ১টি সিআর, এএসআই আল আমিন ১টি জিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। গ্রেফতারকৃতরা হলো, সিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ শুভ (২৫), জিআর গ্রেফতারী পরোয়ানায় জাবেদ পারভেজ শুভ, মোঃ সুমন মিয়া (৩৩)।

