একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এর নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ২৩ গ্রাম হেরোইনসহ ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করেন।
ডিবি পুলিশ জানায়, ১৯ মার্চ রাত ১১টা ৫ ঘটিকায় এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের অন্তর্গত কেওয়াটখালী রেলওয়ে কলোনীস্থ নদীরপাড় সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৩ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ হান্নান (৪০), মোঃ স্বপন (৩০), জহির উদ্দিন ওরফে জহুরুল (৩৪), মোঃ মনির হোসেন (২৫), মোঃ জুলহাস (৪০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ হান্নান (৪০) এর বিরুদ্ধে ২টি মামলা, আসামী মোঃ স্বপন (৩০) এর বিরুদ্ধে ৭টি মামলা, আসামী জহির উদ্দিন ওরফে জহুরুল (৩৪) এর বিরুদ্ধে ৩টি মামলা ও আসামী মোঃ জুলহাস (৪০) এর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

