সুমন ভৌমিকঃ ভালুকা মডেল থানায় আসন্ন ঈদুল ফিতর-২০২৪ উপলক্ষে গতকাল ব্যাংক কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা থানার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ।
উক্ত মত বিনিময় সভায় ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে ওসি শাহ কামাল আকন্দ বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোতে গ্রাহকের চাপ বেড়ে যায়। গ্রাহকের চাপের ভিড়ে অসত ব্যক্তিরা বিভিন্ন ফায়দা লুফে নেওয়ার চেষ্ঠা করে। ভালুকার পুলিশ এ বিষয়ে বিশেষ ভাবে নজর রাখবে।

ওসি শাহ কামাল আকন্দ এসময় বলেন, ভালুকায় ব্যাংকগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে, সেজন্য ভালুকা পুলিশ আপনাদের সাথে সম্মিলিতভাবে কাজ করবে।
এছাড়া একইদিনে মাসিক কল্যান ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভালুকা মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তাবৃন্দ।

