একাত্তর বাংলা
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের অভিযানে ১২ বোতল মদ সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
৩১ ডিসেম্বর রবিবার এসআই রূপন কুমার সরকার, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর হতে ১ মোঃ রাকিব(৩০) ২মোঃ শহিদুল ইসলাম(৫৫) নামের ২জনকে ১২ বোতল বিদেশি মদ’সহ গ্রেফতার করে হয়েছে।
শুত্রে জানাজায় গ্রেফতারকৃত আসামি মোঃ রাকিব, ২মোঃ শহিদুল ইসলাম দু’জনেই দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রেয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত ১২ বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

