কবি মোঃ সেলিম হোসেন
মাটির মানুষ মাটির সাথে
খেলায় কেবল খেলা,
সেই খেলাতে ব্যস্ত থেকে
কাটায় তাদের বেলা।
মাটি কাটে, মাটি চিড়ে
ফসল বুনে তাতে,
নিত্য সুখের গল্প বলে
সেই ফসলের সাথে।
হাজার স্বপ্ন মাথায় নিয়ে
ধূলি মাখায় গায়ে,
লড়াই করে দুঃখের সাথে
চড়ে জীবন নায়ে।
মাটির মানুষ সোনার হয়ে
রাঙা ফসল তুলে,
বোঝাই গোলা দেখে তারা
সকল ব্যথা ভুলে।
নিজ বাঁচে, বাঁচায় স্বদেশ
এই চাষাদের দলে,
দুঃখের মাঝেও দেশের গীতি
ফুটে তাদের গলে।

