একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম এর নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন চরকালীবাড়ী থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আজিজুল হকের পুত্র মোঃ জসিম উদ্দীন (২৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

