শেখ হাসিনা সারা পৃথিবীতে বাংলাদেশকে সম্মানিত করেছেনঃ মতিয়া চৌধুরী

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের আয়োজনে ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ৩টায় নগরীর গঙ্গাদাস গুহ রোডে অবস্থিত জোবেদা কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ধিত সভায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

এছাড়া মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু সহ মহানগর আওয়ামী লীগ ও মহানগরের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, স্বৈরাচারী ও সামরিক জান্তার পকেট থেকে যারা তৈরি হয়েছে সেই পাকিস্তান আমল থেকে, তাদেরকে মোকাবিলা করতেই ময়মনসিংহে আওয়ামী লীগ সংগঠন গড়ে উঠেছে। মহানগর আওয়ামী লীগে সাদা চুল, কাঁচা চুল থাকলেও আসলে চিন্তার দিক থেকে প্রত্যেকেই তরুণ।

তিনি বলেন, জাতির পিতার কণ্যা শেখ হাসিনা সারা পৃথিবীতে বাংলাদেশকে সম্মানিত করেছেন। জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে পাওয়া মুকুটমনি উপাধি দেশের মানুষকে উৎসর্গ করেছেন। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে। আর এখন বঙ্গবন্ধুর সাথে উনার কণ্যাকেও ভালোবাসে। আজকের এই ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। এখন সরকারী সাহায্য সরাসরি ব্যক্তির মোবাইলে পৌছে যায়, করোনাকালীন সময়েও শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে যাথাযথভাবে শিক্ষার ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, পদ্মা সেতু উনার একটি সাফল্য। বিশ্বের অন্যান্য দেশ যখন পদ্মা সেতু তৈরির ব্যাপারে নানা রকম অযৌক্তিক শর্ত আরোপ করে বাংলাদেশকে ছোট করতে চেয়েছিল, তখনই প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা নিজস্ব অর্থায়নে এ সেতু তৈরি করবো এবং উনি তা করে দেখিয়েছেন। বিশ্বের অন্যান্য উন্নয়শীল দেশের কাছে আজকে আমরা মডেল এবং উন্নত বিশ্বের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি। এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার অবদান।

এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতীয় কবি অন্নদা শঙ্কর রায় বঙ্গবন্ধু সম্পর্কে একটি কবিতা লিখেছিলেন। লাইনটি ছিল, “দেখি নাই কভু দেখি নাই এমন তরী বাওয়া, অমল ধমল পালে লেগেছে বন্য মধুর হাওয়া”। আজও সেই পালে হাওয়া দেয়ার জন্য দেশের মানুষ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা হার না মেনে এগিয়ে যাবো।

প্রধান বক্তা শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি বলেন, আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধায় পরম ভালোবাসায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। আরও স্মরণ করি ১৯৭৫ সালের সেই কাল রাত্রে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ শহীদ হয়েছিলেন যারা। আরও স্মরণ করি সেই হত্যাকান্ডের ধারাবাহিকতায় ৩রা নভেম্বর ১৯৭৫ কারা অভ্যন্তরে হত্যা করা জাতীয় ৪ নেতাকে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদদের।

তিনি বলেন, আজকের এই বর্ধিত সভা এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সারা দেশব্যাপী করোনা পরিস্থিতি আমরা সামলে উঠার পর্যায়ে রয়েছি। অন্যান্য দেশের চেয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক বেশী সাফল্যের সাথে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। এখন আমাদের সংক্রমনের হার ৫ এর নিচে নেমে গিয়েছে। প্রতিদিন মৃত্যুর হারও ক্রমান্বয়ে নিম্নমুখী যদিও প্রতিটি মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক। এখন প্রায় স্বাভাবিক একটি জীবনযাত্রায় আমরা ফিরে যেতে পারছি। এখনও মাস্ক পরিধান করতে হবে দীর্ঘদিন, এখনও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যার নেতৃত্বে আমরা ৪র্থ বারের মত সরকার গঠন করেছি এবং আগামী দেড়-দু মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে। এর মধ্যেই শত ব্যস্ততার মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। বৈশ্বিক করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দদের কার্যক্রম ছিল তৃণমূল পর্যায়ে। ত্রাণ থেকে শুরু করে সর্বরকম সহায়তায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে কাজ করেছে। পক্ষান্তরে অনেকেই আন্দোলনের হুমকি দিচ্ছে-যাদের কোন জনসম্প্রিক্ততা নেই, সংঘবদ্ধতা নেই। দলের সর্বোচ্চ নেতা এতিমের অর্থ আত্মসাৎ করে জেল খেটেছে। বঙ্গবন্ধু কণ্যার সহায়তায় যিনি নিজের বাসায় বসবাস করেন। দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ান করেছে। কোন অর্জন নেই। আর তার পুত্র এক তস্কর, সেই বিলাতের মাটিতে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের লোককে কেবল সারাদিনই মিডিয়ার সামনে দেখা যায়। অথচ এই করোনাকালীন সময়েও তাদেরকে কোনদিন কারও পাশে দাঁড়াতে দেখিনি। এই করোনাকালীন সময়ে আমরা অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছি। করোনাকালীন সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী মাঠে থাকার কারণে অসুস্থ হয়েছে মৃত্যু বরণ করেছেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম আন্দোলনের মধ্য দিয়েই। আওয়ামী লীগের আন্দোলনের কারণেই আমরা ভাষার অধিকার পেয়েছি। আওয়ামী লীগের আন্দোলনের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুর কণ্যাকে জাতিসংঘ ‘মুকুটমনি’ উপাধি দেয়া হয়েছে। একজন চ্যাম্পিয়ন হয়েছেন সারা বিশ্বে দুর্নীতির জন্য, আর একজন উপাধি পেয়েছে মানবতার মা হিসেবে।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আন্দোলন সম্পর্কে বলেছিলেন-গণসম্পৃক্ততা ছাড়া কোন গণআন্দোলন সম্ভব নয়। বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গিয়েছেন তার পাশাপাশি অনেকগুলো দিকনির্দেশনা আমাদের দিয়ে গিয়েছেন। রাজনৈতিক সংগঠনের যে ৪ গুণ থাকা প্রয়োজন তা হলো নেতৃত্ব, আদর্শ, নিঃস্বার্থ কর্মী এবং সংগঠন। আওয়ামী লীগের সবগুলি গুণই রয়েছে। এখন সংগঠনকে শক্তিশালী করতে হবে। ইউনিয়নে এখন সম্মেলন করা না গেলেও সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে সমে¥লন করতে হবে। প্রতিমাসে একটি সাধারণ সভা এবং প্রতি ৩ মাসে একটি বর্ধিত সভা করতে হবে। জননেত্রী যেখানে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে আমরা যদি সংগঠনকে এগিয়ে নিতে না পারি তাহলে এই উন্নয়নকে পিছন থেকে টেনে ধরা হবে। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন।

শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এসময় বলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে আমি আশাবাদি। আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে দিকনির্দেশনা দিব কিন্তু কাজ আপনাদেরই করতে হবে। আমি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আপনাদের বাড়িতে শিক্ষার্থী আছে, এখানে অভিভাবক আছেন, শিক্ষক আছেন। লক্ষ্য রাখবেন যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলে এবং মাস্ক পড়ে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনটি বিষয় বাস্তবায়ন করার জন্য তিন মাসের সময় বেঁধে দিয়েছেন। ময়মনসিংহ মহানগরে ওয়ার্ড কমিটি সম্পন্ন করার লক্ষে আগামী তিন মাসের মধ্যে তিনটি সাংগঠনিক টিম গঠন করে নতুন সদস্য সংগ্রহে কেন্দ্রীয় ফরম ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান