ময়মনসিংহ আঃলীগ ঐক্যবদ্ধ ভাবে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে-শান্ত

Date:

সুমন ভৌমিকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন পালন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী। জননেত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ হাসিনার অনুপস্থিতিতেই দিনটি উৎসব মুখর পরিবেশে সারদেশে নানা কর্মসূচি পালন করেছে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং সহযোগীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সারা দেশের ন্যায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ বর্ণাঢ্য শুভাযাত্রা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন পালন করেছে। শুভাযাত্রাটি বিকাল ৫টায় মহানগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আরম্ভ হয়ে নগরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে সমাপ্ত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ছিল চোখে পড়ার মত। ঘোড়াগাড়িতে বেলুন ও বর্ণিল ডিজিটাল ব্যানার সাজিয়ে নগর প্রদক্ষিণ করেন নেতৃবৃন্দরা। এছাড়া হাজার-হাজার নেতাকর্মী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো বর্ণিল ডিজিটাল ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মহানগর আওয়ামী লীগের শোভাযাত্রায় একটি ধ্বনি রাজপথ মুখরিত হয়ে উঠেছিল, সেটি ছিল “শুভ শুভ শুভদিন-শেখ হাসিনার জন্মদিন”।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শোভাযাত্রার পূর্বে নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

ময়ময়সিংহ মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু’র সঞ্চলনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিলু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু সহ মহানগর আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্যবৃন্দ।

এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আজ জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। ময়মনসিংহবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

তিনি বলেন আপনারা দেখেছেন কর্ণফুলী ট্যানেল, দেখিয়েছেন উন্নত বিশ্বের মতো হাইওয়ে, সেই শেখ হাসিনার জন্য আজ দোয়া চাই। মহান রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘায়ু দান করেন।

মোহিত উর রহমান শান্ত আরো বলেন আল্লাহ পাক শেখ হাসিনার হাতে আমাদের দেশের সুভাগ্য লিখে রেখেছেন। আমরা যদি এই আলোকিত বাংলাদেশ ধরে রাখতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকতে হবে। ময়মনসিংহ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ বর্ণঢ্য শোভাযাত্রা’র পর সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের শিববাড়িস্থ দলীয় কার্যালয়ে শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান