সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এবং সঞ্চলনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। এছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন ও বিভিন্ন থানার ওসি সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। এসময় পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ২২জন পুলিশ সদস্যকে বিভিন্ন কাজের সফলতার জন্য শ্রেষ্ট হিসাবে সনদপত্র ও সম্মাননা প্রদান করেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) সেপ্টেম্বর/২০২১ মাসে নিয়মিত মামলা নিস্পতি, অপমৃত্যু মামলা নিস্পতি, মাদক সহ অন্যান্য উদ্ধার, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার ও পরোয়ানা নিষ্পতিতে সর্বোচ্চ হওয়ায় জেলায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ বিবেচিত হয়েছেন। এছাড়া তার থানায় বিভিন্ন সফলতার জন্য এসআই আনোয়ার হোসেন (১), এসআই শাহ মিনাজ উদ্দিন, এসআই নিরুপম নাগ শ্রেষ্ট বিবেচিত হয়েছেন।
আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় বিশেষ অবদান রাখায় অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ ময়মনসিংহ রেঞ্জ ও জেলায় বহুবার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। ক্লিন ইমেজ শাহ কামাল অপরাধীদের কাছে আতংক হিসাবে পরিচিত। ময়মনসিংহ সদর ও মহানগরে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে মোঃ শাহ কামাল আকন্দ সর্বদা চেষ্টা অব্যাহত রেখেছেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল কর্মদক্ষতার ফলে সাধারণ মানুষ সুফল পাচ্ছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দের তত্বাবধানে গত সেপ্টেম্বর/২০২১ মাসে নিয়মিত ১২১টি মামলা নিষ্পতি হয়েছে ও ১০টি অপমৃত্যু মামলা নিষ্পতি হয়। এছাড়া গত মাসে নিয়মিত মামলায় খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলা, ডাকাতির প্রস্তুতি ও দ্রুত বিচার মামলা, মাদক, চুরি, জুয়া এবং ৩৪ ধারায় গ্রেফতার সহ অন্যান্য মামলায় ২২১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জিআর ও সিআর মামলায় আদালত কতৃক গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারী পরোয়ানায় ২৩৯টি নিষ্পতি করা হয়েছে।

গত আগষ্ট মাসে ১১,১৯০০০ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। মাদকের মধ্যে ছিল ৩০৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮ গ্রাম হেরোইন, ১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ৪ বোতল বিদেশী মদ, ১২১ লিটার চোলাই মদ ও ২০ পিস নেশা জাতীয় ইনজেকশন। এছাড়া উদ্ধার করা হয়েছে ২ ভরি ১৫ আনা ৭ পয়েন্ট স্বর্ণ, ১টি ল্যাফটপ, ১টি ৩২ ইঞ্চি এলইডি টিভি, ১টি হাত ঘড়ি, ৫টি মোবাইল ফোন, ৩টি ষ্টীলের রামদা ও ২টি সুইজগিয়ার এবং ১০ জন অপহৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৩,৯৮০০০ টাকা।
এছাড়া গত আগষ্ট মাসে ৮টি বিট পুলিশিং সভা কার্যক্রম পরিচালনা করে আইন-শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতার লক্ষে মত বিনিময় করা হয়, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা সহযোগিতার লক্ষে মত বিনিময় করা হয় এবং ৯৯৯-এর সংবাদের ভিত্তিতে দ্রুত সময়ে গর্ভবতী মহিলা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
মাদক বিরোধী অভিযানে প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ। মাদকের পাশাপাশি ময়মনসিংহে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নির্মূল্যে ওসি শাহ কামাল আকন্দের ভূমিকা প্রশংসনীয়। এছাড়া থানার পুলিশ সদস্যরা বলেন, কামাল স্যারের মত ওসি কোতোয়ালী থানায় সব সময় প্রয়োজন এবং থানায় কাজ করে আমরা তৃপ্তি পাচ্ছি।
সেরা বিবেচিত হওয়া ও পুরস্কার পাওয়ার প্রসঙ্গে মোঃ কামাল আকন্দ বলেন, সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান স্যারের দিকনির্দেশনায় কোতোয়ালী থানা পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। জনগণের সেবা দেওয়া পুলিশের দায়িত্ব। ভালো কাজের স্বীকৃতি পেলে সেই কাজের প্রতি আরো উৎসাহ উদ্দিপনা বৃদ্ধি পাবে।

