সুমন ভৌমিকঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী পুলিশ অভিযান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণকারী মৃত আবু আরসাদ এর ছেলে শহীদুল ইসলাম (৩০) গত পাঁচ মাস যাবৎ নেত্রকোনা জেলার দূর্গাপুরের এক উপজাতি মেয়েকে বিভিন্ন জায়গায় রেখে ধর্ষণ করে আসছিল।
সূত্র জানায়, গত সাত দিন আগে ময়মনসিংহ নগরের খগডহরে অবস্থিত সিলভার ক্যাসেল-এ ১০৩ নম্বর রুমে এই উপজাতি মেয়েকে শেষবার ধর্ষণ করে ধর্ষণকারী শহীদুল। মেয়েটি কথায় ধর্ষণকারী শহীদুল বিয়ে করতে রাজি না হওয়ায় গত ৫ সেপ্টেম্বর (রবিবার) ময়মনসিংহের কোতয়ালী মডেল থানায় ধারা ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংষোধনী ২০০৩, জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে আইনে মামলা করেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা হওয়ার পর চৌকস ওসি মোঃ শাহ কামাল আকন্দ তথ্য প্রযুক্তি’র মাধ্যমে ধর্ষণকারী শহীদুল এর অবস্থান জানতে পারেন। ওসি দেরি না করে এসআই আনোয়ার হোসেনকে নির্দেশ দেন ধর্ষণকারী শহীদুলকে ধরা’র জন্য। এসআই আনোয়ার তার টিম নিয়ে অভিযানে নেমে পড়েন এবং ধর্ষণ মামলা করার ১২ ঘন্টার মধ্যে ধর্ষণকারী শহীদুলকে নেত্রকোনা জেলার দূর্গাপুর থেকে গ্রেফতার করেন।
অপরদিকে, উপজাতি পরিবারটি আর্থিক অসচ্ছল হওয়ায় সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) কোতোয়ালী ওসির মাধ্যমে আর্থিকভাবে সাহায্যে করেন।

