বিএনপি রাস্তায় নেমেছে : দুদু

Date:

কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন শুরু হয়েছে, নেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরব। ইতোমধ্যে বিএনপি রাস্তায় নেমেছে। রাস্তার এ আন্দোলনকে বেগবান করার জন্য বরিশালে আমরা সমাবেশ করেছি। আজ সমাবেশ হবে চট্টগ্রামে, ২৫ তারিখে হবে খুলনায় এবং পর্যায়ক্রমে সব বিভাগে হবে। এরপরে সব জেলায় সমাবেশ করা হবে।

শনিবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং এ সরকারের অত্যাচার যারা সহ্য করেছেন তাদের জন্য ইতোমধ্যে বিএনপি রাস্তায় নেমেছে। নেত্রীকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরব।

তিনি বলেন, শিক্ষকরা পেটের তাগিদে রাস্তায়, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা নেই, শ্রমিকের শ্রমের মূল্য নেই। আদালতে গিয়ে বিচারকের সামনে সন্ত্রাসীরা খুন করছে -এ দেশে পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, আইন-শৃঙ্খলা সবকিছু ভেঙে পড়েছে। এ দেশে স্বাভাবিক কোনো নির্বাচন হয় না। জাতীয় সংসদ নির্বাচন, পৌরসভা, উপজেলাসহ কোনো নির্বাচনই স্বাভাবিকভাবে হয় না।

বিএনপির এ নেতা বলেন, আজ দেশে ধর্ষণের যেন উৎসবে পরিণত হয়েছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমার মা-বোনেরা কেউ রেহাই পাচ্ছে না। ঘর থেকে বের হতে পারছে না নিরাপত্তার অভাবে। এ দেশে মহিলা পরিষদ যেগুলো সংগঠন আছে এক সময় তারা একটা ধর্ষণের জন্য সারাদেশ তোলপাড় করেছে কিন্তু দুঃখের বিষয় হলো এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

দুদু বলেন, আসুন শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নয়; এ দেশে একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদেরর সঞ্চালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সংগঠনের মহাসচিব ড. মমতাজ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, কৃষক দলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান