রিফাত হত্যা তদন্তে আস্থা নেই মিন্নির বাবার

Date:

বাংলাদেশের বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা বলেছেন, পুলিশের তদন্তে তিনি আস্থা রাখতে পারছেন না।

আয়েশা সিদ্দিকা মিন্নি নিহত রিফাত শরীফের স্ত্রী। তিনিই এই মামলার প্রধান সাক্ষী।কিন্তু সাক্ষী হিসেবে তথ্য নেয়ার কথা বলে মিন্নিকে যেভাবে থানায় নিয়ে যাওয়া হয়, তাতে বিস্ময় প্রকাশ করেন তার বাবা মোজাম্মেল হোসেন।

থানায় নিয়ে বারো ঘণ্টা জেরা করার পর যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তা তার কাছে অবিশ্বাস্য বলে মনে হয়েছে।মি. হোসেন অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের যারা স্থানীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন তারা এই মামলার তদন্তকে প্রভাবান্বিত করার চেষ্টা চলছে বলে তারা বিশ্বাস করেন।তার মেয়েকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করা হচ্ছে কি না, তিনি সেই প্রশ্ন তুলেছেন।

ওদিকে, আয়েশা সিদ্দিকা মিন্নিকে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই শুক্রবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।বরগুনা পুলিশের কর্মকর্তারা বলছেন, মিন্নি সেখানে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।তারা বলছেন, তদন্তে তারা ঐ হত্যাকাণ্ডে নিহত মি. শরীফের স্ত্রীর জড়িত থাকার প্রমাণ পেয়েছেন।

তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির জানিয়েছেন, তদন্তের জন্য তারা পাঁচদিনের রিমান্ড চাইলেও তৃতীয় দিনের মধ্যেই তাদের প্রয়োজনীয় সব তথ্যাদি পেয়ে গেছেন।সে কারণেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার দু’দিন আগেই তারা মিন্নিকে আদালতে হাজির করেছেন।তবে স্বীকারোক্তিতে মিন্নি কী বলেছেন সে সম্পর্কে পুলিশ কোন তথ্য দিতে রাজি হয়নি।

পুলিশ মিন্নিকে গত ১৬ই জুলাই গ্রেফতার দেখায়।এর আগে হত্যা মামলাটির বাদী, নিহত রিফাত শরীফের বাবা, আবদুল হালিম দুলাল শরীফ গত ১৩ই জুলাই এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন যে তার পুত্রবধূও এই হত্যাকাণ্ডে জড়িত বলে তিনি সন্দেহ করেন।

পুলিশ তার সন্দেহের বিষয়টিকে আমলে নেয় এবং এর সূত্র ধরে তারা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে।গত ২৬শে জুন সকালে বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে তার স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল লোক।পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।ঐ ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

আক্রমণকারীদের একজন, যিনি এলাকায় নয়ন বন্ড নামে পরিচিতি, পুলিশ তাকে আটক করে।পরে, পুলিশের ভাষায়, ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান