চাইনিজ তাইপের বিরুদ্ধে ফেবারিটই ছিল বাংলাদেশ। ইনডোর এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে জিমি-সিটুলরা জিতলো ফেবাটিদের মতোই। আজ (শনিবার) থাইল্যান্ডের চুনবুরিতে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৯-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপেকে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৫-০ গোলে।
বাংলাদেশের দুটি করে গোল করেছেন আশরাফুল ইসলাম, মিলন হোসেন ও অধিনায়ক ফরহাদ আহমেদ সিটুল। জিমি, কৌশিক এবং খোরশেদুর রহমান করেছেন একটি করে গোল। এ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো ইনডোর হকিতে অংশ নিয়ে ১০ দেশের মধ্যে সপ্তম হয়ে ফিরছে।

