মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বহুবার বলেছি, জ্যোতিষশাস্ত্রই বলুন আর রাশিই বলুন—এসবের সঙ্গে বিজ্ঞানের কোনো যোগ নেই। এসবই হচ্ছে একটা প্রচলিত শাস্ত্র, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। রাশিশাস্ত্র আমরা পড়ি একটা তীব্র কৌতূহল থেকে, যেহেতু ভবিষ্যৎ আমাদের জানা নয়। চলতি সপ্তাহের জন্য আপনাকে আমরা বলতে পারি সপ্তাহটি আপনার ৭০ ভাগ ভালো। এই শুভ বার্তা নিয়ে পথ চলুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
কারও সঙ্গে আপনার মতবিরোধ থেকে থাকলে যেভাবে পারুন তা মিটিয়ে ফেলুন। তাহলেই সপ্তাহ শুভ হবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মনের মধ্যে কল্পনার একটা পৃথিবী তৈরি করুন। এই কল্পনায় জায়গা দিন আনন্দকে। আনন্দই হবে আপনার চলার শক্তি।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
বারবার তর্ক–বিতর্ক ও সংঘাতের দিকে যাবেন না। সংঘাত মানুষকে দুর্বল করে দেয়। শুভ হোক আপনার চলতি সপ্তাহ।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
নতুন কাজ হাতে পাবেন। এই কাজ হাতে নিয়ে নতুন শক্তি ও আনন্দে সামনে এগিয়ে যান। আপনার সাফল্য আছে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সাধারণভাবে বলতে গেলে এখন আপনার খুব শুভ একটা সময়। এ সময় মনকে অন্ধকার রাখার কোনো কারণ নেই। নির্ভয়ে এগিয়ে চলুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
পেছনে তাকিয়ে দেখুন জীবনের অনেক সংকটই আপনি সাফল্যের সঙ্গে পার হয়ে এসেছেন। এ সপ্তাহেও পারবেন। মনে অহেতুক কোনো দুশ্চিন্তা রাখবেন না। নতুন উদ্যমে এগিয়ে চলুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক রাশির সামনে এখন সাফল্য এবং আনন্দ ছাড়া কিছু নেই। কাজেই দৃঢ় পায়ে সামনে এগিয়ে যান। চলুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু নিজে সামনের পথটা দেখতে পায় এবং অন্যকেও দেখায়। এটাই তার নেতৃত্বের গুণ। ধনু রাশির নারী-পুরুষ সবাই কথাটি মনে রাখুন এবং সেভাবেই পথ চলুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মকর রাশির নারী-পুরুষ চলতি সপ্তাহে কমপক্ষে দুটি সাফল্য পাবেন। পেলে আমাকে জানাতে ভুলবেন না।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
যেকোনো ধরনের প্রতিযোগিতায় এ সপ্তাহে আপনার সাফল্য আছে। মনে সাহস রেখে সামনে এগিয়ে চলুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীন রাশির কোনো কোনো জাতক জাতিকা চলতি সপ্তাহে ভ্রমণ করতে পারেন। এই ভ্রমণের সঙ্গে সঙ্গে বেশ কিছু সাফল্যও জড়িয়ে থাকবে। কাজেই আপনার মন খারাপ করে থাকার কোনো কারণ দেখি না।

