সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১, মুক্তিযোদ্ধা সন্তান এস.এম খুরশিদ উল আলম এর পক্ষে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (চাল, ডাল, তৈল, চিনি, সেমাই, সাবান, ছোলা, আলু) বিতরণ করেন সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ।
বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশেও কনোরা ভাইরাসের ফলে দেশের বিভিন্ন এলাকা লকডাউন করা হয়েছে। তাতে মধ্যবিত্ত, রিক্সা-ভ্যান চালক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্ডারগার্টেন, কোচিং এর শিক্ষক-কর্মচারীসহ অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে।
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন মানুষদের অভাব-অনটন, দুঃখ-দুর্দশার কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১, মুক্তিযোদ্ধা সন্তান এস.এম খুরশিদ উল আলম এর পক্ষে কর্মহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার চাল, ডাল, তৈল, চিনি, সেমাই, সাবান, ছোলা, আলু ইত্যাদি বিতরণ করেন সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ ও পৌর আওয়াম লীগের সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন-অর-রশীদ, দপ্তর সম্পাদক আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইয়াছিন আলম শিপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম বিপ্লবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিথ ছিলেন।
কর্মহীন দুঃসময়ে মানুষের পাশে থাকার প্রয়াসে সময়ে সময়ে এভাবেই সহযোগিতা করে আসছেন মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ। তিনি বলেন, আমার বাবা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কান্ডারী ছিলেন। আমি আমার বাবার মতো জননেত্রী শেখ হাসিনার ছায়ার আশ্রয়ে থেকে আজীবন মানুষের সেবা করে যেতে চাই।

