স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে এসআই সাইদুর রহমান সংগীয় ফোর্স ১৩ মে বুধবার দুপুর ২ টা ১৫ মিনিটে কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে খাগডহর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইমরান হোসেন (২১), মোঃ সোহাগ @সোহান (২১), মোঃ শহিদুল ইসলাম @কালু (২০)।
অপর মাদক বিরোধী অভিযানে এসআই হাবিবুর রহামন সংগীয় ফোর্স ১৩ মে বুধবার রাত ৮ টা ২০ মিনিটে ত্রিশাল থানাধীন বীররামপুর বেলতলা থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রুবেল রানা (৩০) ও আনিসুর রহমান হিরু (৫১)-কে গ্রেফতার করে।

