একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে এসআই আক্রাম হোসেন (পিপিএম) সংগীয় ফোর্স ১০ মে রবিবার রাত ১১ টা ৫৫ মিনিটে ভালুকা মডেল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে হবিরবাড়ী থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক (৩৮), মোঃ ইব্রাহিম খলিল (৩০), মোঃ আলম মিয়া (২০), মোঃ সোহেল খান (৩৬)-কে গ্রেফতার করে।
অপরদিকে ১১ মে সোমবার দুপুর ১২ টা ৫ মিনিটে এসআই মোঃ আব্দুর রাজ্জাক সংগীয় ফোর্স ত্রিশাল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ত্রিশাল থানাধীন চাউলাদী থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আরিফ রব্বানী @ আরিফ (৩০) ও শহীদুল ইসলাম (২৮)-কে গ্রেফতার করে।

