একাত্তর বাংলাঃ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন, জোনাল অফিস ময়মনসিংহের উদ্যোগে করোনা জনিত লকডাউন এর মাঝে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড ও ততসংলগ্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের (ময়মনসিংহ বিভাগের) মহাব্যবস্থাপক জনাব জামিল আহমেদ এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন, ময়মনসিংহ জোনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

