ইংল্যান্ড বিশ্বকাপ শেষের পরে দম ফেলার সুযোগ পায়নি টাইগাররা। বিশ্বকাপ থেকে ফিরেই শ্রীলঙ্কা সিরিজ। তাই স্টিভ রোডসকে বিদায় দেয়ার পরই দ্রুত টাইগারদের কোচ নিয়োগ দেওয়াটাই বেশি জরুরি ছিল। তবে অর্ন্তবর্তী কোচ খালেদ মাহামুদ সুজনই লঙ্কার বিপক্ষে এখন একমাত্র ভরসা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (২৬ জুলাই) মাঠে নামবে টিম-টাইগাররা। বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর ছুটি নেওয়ায় এই সিরিজে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর বিয়ের কারণে খেলছেন না লিটন কুমার দাস। তবে শেষের দিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে ছিটকে যায় টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা

