প্রেম প্রত্যাখ্যান করায় মাদরাসাছাত্রীর গলায় ছুরিকাঘাত

Date:

বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার উদ্দেশে প্রতিদিনের মতো সকালে বের হয় সুমাইয়া আক্তার (১৬)। গ্রামের পথ ধরেই বই-খাতা নিয়ে হেঁটে মাদরাসায় যাচ্ছিল। স্থানীয় সেরার খালের সেতুর এলাকায় পৌঁছালে ঝোঁপের আড়াল থেকে এক যুবক বের হয়ে এসে কিছু বুঝে ওঠার আগেই গলায় চালিয়ে দেয় ছুরি। এতে মাটিতে লুটিয়ে পড়ে চেতনা হারায় সুমাইয়া। এ সময় একই পথ ধরে বিদ্যালয়ে যাচ্ছিল গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম। সুমাইয়াকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে সিয়াম। পরে স্থানীয়রা ছুটে এসে সুমাইয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুমাইয়া আক্তার (১৬) পটকা সিনিয়র আলিম মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী এবং স্থানীয় পাঁচলটিয়া গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে।

মাদরাসার সহকারী মৌলভী মো. মোবারক হোসেন জানান, একই মাদরাসার ছাত্র রেদোয়ান দীর্ঘদিন ধরে সহপাঠী সুমাইয়াকে উত্ত্যাক্ত করত। তাকে সতর্ক করা হয় এবং পারিবারিকভাবে শাসন করা হয়। এসব নিয়ে সুমাইয়া কিছুদিন মাদরাসায় আসাও বন্ধ করে দেয়।

শ্রীপুর থানা পুলিশের ওসি মো. লিয়াকত আলী জানান, প্রেমঘটিত কারণে স্থানীয় মাটিয়াগাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রেদোয়ান ওই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, সুমাইয়ার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে সে শঙ্কামুক্ত।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, প্রেম প্রত্যাখ্যান করার বিষয়টি গলা কাটা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান