সুমন ভৌমিকঃ ময়মনসিংহের ডিবি’র ওসি শাহ মোঃ কামাল পিপিএম (বার) নিজের টিমের প্রতি সর্বদা অগ্রনী ভূমিকা পালন করে চলেছেন। ময়মনসিংহে সর্বত্র অভিযান পরিচালনা করে মাদক ও অপরাধ নির্মূলে অবিরাম গতিতে ছুটে চলেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই অফিসার। তিনি অপরাধ জগতের যে কোর লক্ষ্য বস্তুকে আঘাত হানতে খুবই পারদর্শী। যার ফলশ্রুতিতে মাদক বিক্রেতা-ক্রেতা, সন্ত্রাসী-গডফাদার ও চুরি-ডাকাতি, খুন-ধর্ষন এর মতো মারাত্মক অপরাধের ঘটনার সাথে জড়িত অসংখ্য সঙ্গবদ্ধ অপরাধী চক্রকে সাহসিকতার সাথে গ্রেফতার করে ময়মনসিংহ জেলায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। মাদক ও অপরাধ বিরোধী অভিযানের ফলে ময়মনসিংহ মহানগর ও জেলায় মানুষের মাঝে সস্থি ফিরে এসেছে। তিনি মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করে নিয়েছেন।
ময়মনসিংহ জেলা’র উর্ধতন কর্মকর্তার নির্দেশনা বাস্তবায়ন ও তদারকিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল দুষ্টের দমন আর শিষ্টের পালনকে মূলনীতি হিসেবে গ্রহণ করেছেন। তার পরিচালনায় মাদক বিরোধী অভিযানে প্রতিটি ক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। মাদকের পাশাপাশি ময়মনসিংহে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নির্মূলে ওসি শাহ কামাল এর ভূমিকা প্রশংসনীয়।
ক্লিন ইমেজের অধিকারী শাহ কামাল অপরাধীদের কাছে আতংক হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ময়মনসিংহবাসীর আইনশৃঙ্খলা নিশ্চিত করতে শাহ কামাল সর্বদা চেষ্টা অব্যাহত রেখেছেন। যার ফলে জনগন এখন সুফল ভোগ করছেন। এটি কেবল ময়মনসিংহ জেলার ডিবি’র অফিসার ইনচার্জ এর দায়িত্বশীল কর্মদক্ষতায় সম্ভব হয়েছে। আর সাফল্যের স্বীকৃতি হিসাবে পেয়ে যাচ্ছেন একের পর এক পুরস্কার।
সূত্র থেকে জানা যায়, বিপুল পরিমানে মাদক ও অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, বিভিন্ন অপরাধীদের গ্রেফতার এবং সেই সাথে একাধিক অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটনে স্বীকৃতি স্বরূপ শাহ কামাল আকন্দ জেলা পুলিশ এর একাধিক ও রেঞ্জে ৯ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
পরিশ্রমী ও দায়িত্বশীল অফিসার শাহ কামাল গত জুন মাসে তার প্রত্যক্ষ অভিযান ও নির্দেশনায় ৭১০২ পিস ইয়াবা, ৫৫৩ গ্রাম হেরোইন, ৩ রাউন্ড গুলি, ১টি রিভালভার, ১টি পাইপগান ও ২টি চোরাই মটর সাইকেল উদ্ধার করে এবং জিডি মূলে ১৮টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। এছাড়াও ২৯ জন জুয়ারি, ৩ জন চাঁদাবাজ ও ৫ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানায় চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন ও ২জনকে গ্রেফতার করে। মেধাবী ও চৌকস অফিসার শাহ কামাল জিডি মূলে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আলোচিত জমজ তিন বোন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাগিনা সহ ৭ জন ভিকটিম উদ্ধার করে। উদ্ধারকৃত ভিকটিমদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। গত মাসে মামলা রুজু হয় ৩৭টি ও নিষ্পত্তি হয় ৬৪ টি। এছাড়াও ১০টি পাবলিক পিটিশন নিষ্পত্তি ও ৬২ জনকে নিবারণ মূলক গ্রেফতার করে।
উদ্ধার, গ্রেফতার ও সফলতার সহিত দ্রুত নিষ্পত্তি, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত সকল সাফল্য এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণকারী ডিবি ওসি শাহ কামাল আকন্দ অনুভতি ব্যাক্তকালে তিনি বলেন, রেঞ্জের সুযোগ্য ডিআইজি নিবাস চন্দ্র মাঝি’র নির্দেশনা ও ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এর দিক নির্দেশনায় সকল সাফল্য অর্জন করতে পেরেছি। তিনি রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকে কৃতজ্ঞতা জানান।

