একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৬ অপরাধী।
জানা যায়, র্যাব-১৪ এর অফিসার সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানাধীন নাসিরাবাদ কলেজ রোডস্থ হাজী সাহাব উদ্দিন মার্কেটের বাঁধন এন্টারপ্রাইজ এর সামনের এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আকাশ হোসেন (২৩) ও মোঃ সজল হাসান শান্ত (২৪) কে ১০০ পিস ইনজেকশনসহ গ্রেফতার করেন, র্যাব-১৪ এর আর একটি কোতোয়ালী থানাধীন অভিযানে খাগডহর ঘুন্টিস্থ ব্রহ্মপুত্র নদের দক্ষিনপাড় আব্দুল কাইয়ুম সরদারের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে ৬০ পিস টেপেন্ডা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সাহাদুল ইসলাম কালু (২৬) কে গ্রেফতার করেন।
এছাড়া এসআই মাসুদ জামালী, এএসআই সাইফুল ইসলাম, সুকান্ত দেবনাথ কোতোয়ালী থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩টি গ্রেফতারী পরোয়ানায় মো: ইসলাম উদ্দিন মীর ওরফে অংক (৫৩), হামিদা খাতুন লিপি ও জনি মিয়া (৩৫) কে আটক করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

