শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে ছাত্রদলকে এগিয়ে আসতে হবে

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে দেশ গঠনে ছাত্রদলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষনা করেছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই ৩১ দফার প্রতি সমর্থন জানিয়েছেন। আগামী দিনে জনগণের প্রত্যক্ষ রায়ে দেশ গঠনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবেই শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।

রোববার (২০ জানুয়ারি) বিকালে নগরীর চৌরাঙ্গী মোড় এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজনে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এ সময় মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী এবং বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন।

এছাড়া আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রাকিব হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিল কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক।

এ সময় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা মোঃ তাপস, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রায়হান, সহ-সাধারণ সম্পাদক হাসান, দক্ষিণ ছাত্রদল নেতা জিসান, তানভীর আহমেদ ইমন, মাহবুব, আবির প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩