জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উক্ত দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, নতুন লোক বিএনপিতে প্রয়োজন নেই। বিগত লড়াই সংগ্রামে যারা ছিল তারা আগামীদিনেও মাঠে থাকবে। শেখ হাসিনার দোসরদের ঠাঁয় বিএনপিতে হবে না। কাউকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দেওয়া হবে না। দেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। মানুষের মঙ্গলের জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

ওয়াহাব আকন্দ আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খননসহ বহু উন্নয়নমূলক কর্মসূচি পালন করেছেন। সৌদী আরবের মরু অঞ্চলে নিম গাছ রোপন করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছিলেন। তাঁর নেতৃত্বেই জনশক্তি রপ্তানিতে নবদিগন্ত সূচিত হয়েছিল।

ময়মনসিংহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এই দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটনের সভাপতিত্বে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, সৈয়দ শরীফ, আ: রব আকন্দ রতন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, মহিলা দলের সভানেত্রী খালেদা আতিকসহ প্রমূখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান