ছাত্রদল নেতা বাবু চৌধুরী’র আয়োজনে ময়মনসিংহে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শিক জনক, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের সর্বাধিক নির্যাতিত ও সর্বোচ্চ কারাবরনকারী ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী’র আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রস্থ স্বনামধন্য নূরানী এতিমখানা ও মাদ্রাসায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২নং সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী বক্তব্য রাখেন।

বক্তব্যে গোলাম মোস্তফা বাবু চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ১৯ দফা বাস্তবায়নে নিরলস কাজ করছে ছাত্রদল। ২৪ এর আন্দোলনে শহীদ জিয়াউর রহমান এর বীরত্ব রাজপথের আন্দোলনে অনুপ্রেরণা হয়ে কাজ করেছে।

গোলাম মোস্তফা বাবু চৌধুরী ২৪ এর আন্দোলনে নিহত সকল শহীদ ও গত ১৭ বছরে নিহত সকল নেতাকর্মীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত সকল যোদ্ধাদের সুস্থতা কামনা করেন।

এসময় তিনি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে আসার জন্য সৃষ্টিকর্তার রহমত কামনা করেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আলোচনা রয়েছে যে, ২নং সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী এবার দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী।

মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান