নকল ওষুধে সয়লাব হচ্ছে বাজার রোগমুক্তির বদলে বাড়ছে মৃত্যু ঝুঁকি

Date:

একাত্তর বাংলাঃ খুচরা বিক্রেতা থেকে গ্রাহক পর্যায় কোথাও যাচাই এর সুযোগ না থাকায় নকল ওষুধে সয়লাব হচ্ছে বাজার। এতে নিজের অজান্তেই রোগমুক্তির বদলে বাড়ছে মৃত্যু ঝুঁকি।

বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক বেশি দাম আর প্রতিনিয়ত ব্যবহার হয় এমন ওষুধের ক্ষেত্রেই ঝুঁকি বেশি। তাই দরকার সর্বস্তরে সচেতনতা। বিষয়টি আমলে নিয়েই চলমান অভিযানের পাশপাশি আরো কঠোর পদক্ষেপ নেয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।

রাজধানীতে গত কয়েকদিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নিয়ন্ত্রণহীন ওষুধের বাজার। প্রায় প্রতিটি অভিযানেই মিলছে নকল ওষুধ। ইসসুলিন, ক্যানসার প্রতিরোধ, রক্তচাপ নিয়ন্ত্রণ কিংবা অস্ত্রপচারে ব্যবহৃত ওষুধই এসব তালিকায় এগিয়ে। আর এক্ষেত্রে ট্যাবলেট কিংবা ক্যাপসুলের চেয়ে বেশি ধরা পড়ছে ইনজেকশন।

রাজধানীর ফার্মেসিগুলো ঘুরে দেখা যায়, গ্রাহক পর্যায়ে মান যাচাইয়ের সুযোগ না থাকায় এক রকম অন্ধ বিশ্বাসেই ওষুধ কিনতে হচ্ছে তাদের। ওষুধ ক্রেতারা বলেন, ‘সরকারের উচিত পাবলিক যেন কোনো গবেষণাগারে যেয়ে মান যাচাই করতে পারে।’

বিশেষজ্ঞরা বলছেন,  দীর্ঘমেয়াদে গ্রহণ করতে হয় এমন ওষুধই নকলের টার্গেট। সঙ্গে আছে অপারেশনে নিয়মিত ব্যবহার হয় এমন ওষুধ যার দাম একটু বেশি।

বিএসএমএমইউ’র ফার্মালোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, ‘বাংলাদেশে নকল ওষুধে বাজার ভরে যাওয়ার আশঙ্কা অনেক। চিকিৎসক ও রোগী উভয়কেই সচেতন হতে হবে।’

ওষুধ প্রশাসন বলছে, একটি সংঘবদ্ধ চক্র এর সঙ্গে জড়িত। কাজ চলছে শেকড়সহ তুলে ফেলার। ওষুধ প্রশাসন পরিচালক নুরুল ইসলাম বলেন, ‘দেশ থেকে এই কুচক্রী মহলকে সমূলে উৎপাটন করবো আমরা। অভিযান প্রতিনিয়ত চলবে। আমরা এর শেষ দেখে ছাড়বো।

ওষুধের মান যাচাইয়ে নতুন কোনো পদ্ধতির কথা ভাবছে বলেও জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান