ট্রাকের ধাক্কায় প্রান গেল মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী’র

Date:

একাত্তর বাংলাঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আখি আক্তার নামের আরও এক তরুণী। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত দুইটায় উপজেলার আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, হৃদয় (২২) ও শারমিন (১৭)। নিহত ও আহতরা তিনজনই পেশায় নৃত্যশিল্পী।

আহত নৃত্যশিল্পী আখি আক্তার জানান, গত শুক্রবার রাতে নরসিংদী জেলায় একটি নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সহকর্মী হৃদয়ের মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন তারা। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকার অনুপম গার্মেন্টসের সামনে এলে মাটিবাহী একটি ট্রাক( ঢাকা মেট্রো-ট-৩২২)  ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শারমিন ও হৃদয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন তিনি।

কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাউয়ুম আলী সরদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে নিহতদের লাশ উদ্ধার করে আহত আখিকে হাসপাতালে পাঠানো হয়।

নিহত হৃদয় চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার শফিক মাস্টারের ছেলে। তার সহকর্মী নিহত শারমিন বরিশাল জেলার বাকেরগঞ্জের জাফর আলীর মেয়ে। তারা ঢাকার মুগদা এলাকায় বসবাস করতেন।

ওসি আরও জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান