আত্মসমর্পণ করেছেন ১০২ জন ইয়াবা ব্যবসায়ীঃ বদি আমন্ত্রন পাননি অনুষ্ঠানে

Date:

একাত্তর বাংলাঃ  কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করেছেন ১০২ জন ইয়াবা ব্যবসায়ী। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তবে, ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ করতে মুখ্য ভূমিকা রেখেছেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুল রহমান বদি। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি।

বিভিন্ন বিতর্কের মুখে তিনি অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বলে জানা গেছে। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্রমতে, আবদুল রহমান বদি আত্মসমর্পণের প্রধান সমন্বয়ক ছিলেন। কারণ বিভিন্ন সভা সমাবেশ ও মাইকিং করে ইয়াবা ব্যবসায়ীদের আল্টিমেটাম দিয়ে আত্মসমর্পণে বাধ্য করেছিলেন তিনি।

বদির আহ্বানে সাড়া দিয়ে তার নিকটাত্মীয়সহ অনেকে আত্মসমর্পণের জন্য প্রায় একমাস আগে পুলিশি হেফাজতে চলে যান। কিন্তু বিভিন্ন বিতর্কের মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি সাবেক এমপি আবদুর রহমান বদিকে।

সাবেক এমপি আবদুর রহমান বদির স্ত্রী বর্তমান উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীন আক্তার আত্মসমর্পণ অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করেন।

এদিকে পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা বাহিনীর করা মাদক ব্যবসায়ীদের তালিকায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আপন ভাইসহ তার পরিবারের ১৫ থেকে ২০ জন নিকটাত্মীয় রয়েছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে মাদকের বিষয় এলেই আলোচিত-সমালোচিত বদির নামও চলে আসে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, কক্সবাজার জেলায় এক হাজার ১৫১ জন ইয়াবা ব্যবসায়ী রয়েছে। এদের বেশিরভাগই সীমান্ত উপজেলা টেকনাফের বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান