শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ দরিদ্র মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী আক্কাস আলীর পড়াশোনার দায়িত্ব নিলেন অরাজনৈতিক সামাজিক সংগঠন শ্রীবরদী লোকাল বয়েজ। আক্কাস আলী শিমুলচড়া আকন্দ পাড়া গ্রামের আতাহার আলীর ছেলে। সে দৃষ্টি প্রতিবন্ধী হওয়া স্বত্বও মনের প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অর্নাস ১ম বর্ষ পর্যন্ত এগিয়ে গিয়েছেন।
আক্কাস আলী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরকারি কাজী মাহবুল্লাহ কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্র। আক্কাসের এ প্রবল ইচ্ছা শক্তিকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছেন শ্রীবরদীর লোকাল বয়েজ। লোকাল বয়েজ প্রতিবন্ধী আক্কাস আলীকে প্রতিমাসে পড়াশোনার খরচের জন্য দুই হাজার টাকা অনুদান দিবে।
এ উপলক্ষ্যে বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে অনুদান প্রদান ও মানবতাসেবায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা সভাপতি এ.জে রুমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা সদস্য আজিজুল হাসান আজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীবরদী পৌর মেয়র আবু সাইদ, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল- আমিন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরল ইসলাম হিরু, বীর প্রতিক বার জহুরুল হক মুন্সী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহসহ কবি, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

