দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিলেন লোকাল বয়েজ

Date:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ দরিদ্র মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী আক্কাস আলীর পড়াশোনার দায়িত্ব নিলেন অরাজনৈতিক সামাজিক সংগঠন শ্রীবরদী লোকাল বয়েজ। আক্কাস আলী শিমুলচড়া আকন্দ পাড়া গ্রামের আতাহার আলীর ছেলে। সে দৃষ্টি প্রতিবন্ধী হওয়া স্বত্বও মনের প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অর্নাস ১ম বর্ষ পর্যন্ত এগিয়ে গিয়েছেন।

আক্কাস আলী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরকারি কাজী মাহবুল্লাহ কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্র। আক্কাসের এ প্রবল ইচ্ছা শক্তিকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছেন শ্রীবরদীর লোকাল বয়েজ। লোকাল বয়েজ প্রতিবন্ধী আক্কাস আলীকে প্রতিমাসে পড়াশোনার খরচের জন্য দুই হাজার টাকা অনুদান দিবে।

এ উপলক্ষ্যে বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে অনুদান প্রদান ও মানবতাসেবায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা সভাপতি এ.জে রুমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা সদস্য আজিজুল হাসান আজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীবরদী পৌর মেয়র আবু সাইদ, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল- আমিন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরল ইসলাম হিরু, বীর প্রতিক বার জহুরুল হক মুন্সী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহসহ কবি, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান